Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

দ্বিতীয় বৃত্ত

সম্পাদক মণ্ডলী

পার্থ বন্দ্যোপাধ্যায়

প্রকাশক এবং সম্পাদক

পার্থ বন্দ্যোপাধ্যায় চল্লিশ বছর আমেরিকায় আছেন। জীববিজ্ঞানে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন সাদার্ন ইলিনয় ইউনিভার্সিটি থেকে। অধ্যাপনা ও গবেষণা করেছেন উদ্ভিদ ও ফাঙ্গাস নিয়ে। ১৯৯৯ সালে পেশাদারী বিজ্ঞান ছেড়ে দিয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে মাস্টার্স ডিগ্রী নিয়েছেন। মানবাধিকার, শ্রমিক আন্দোলন, যুদ্ধবিরোধী আন্দোলন ও পরিবেশ আন্দোলনের সক্রিয় অ্যাকটিভিস্ট। সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনের পরিচিত মুখ। লেখক ও ক্রিটিকাল-থিংকিং শিক্ষক। পণ্ডিতপ্রবর নোম চমস্কির শিষ্য। তাঁর আত্মজীবনী “ঘটিকাহিনি” এবং “মেরিকামায়া”। নিউ ইয়র্ক ও কলকাতা — দুই জায়গায় এখন ভাগ করে থাকেন। বাংলা ভাষা ও সংস্কৃতি-ইতিহাস রক্ষায় অগ্রণী সৈনিক। তাঁর ইউটিউব চ্যানেল secondcircleofficialএ বিনামূল্যে ইংরেজি শিক্ষা দেন দুই বাংলার ছাত্রছাত্রীদের জন্যে।

যোগাযোগ: thescriptline@yahoo.com .

আজমল হুসেন

সহসম্পাদক

জন্ম ও বেড়ে ওঠা পূর্বোত্তর ভারতের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার ভিছিঞ্ছা গ্রামে। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগ থেকে পি.এইচ.ডি. ডিগ্রী অর্জনের পর দীর্ঘদিন বিভিন্ন জাতীয় তথা আন্তর্জাতিক সংস্থার উন্নয়নমূলক প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে পরামর্শ দানের পাশাপাশি সামাজিক বিষয়ে বহুসংখ্যক নিবন্ধ, গবেষণা পত্র এবং সম্পাদিত পুস্তক প্রকাশিত । বর্তমানে কলকাতার অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের কেস স্টাডি গবেষণা কেন্দ্রের প্রধান। মূল পেশার বাইরে প্রিয় চর্চার বিষয় বাঙালি সমাজ ব্যবস্থা, সাম্প্রদায়িক সম্প্রীতির সংকট ও উত্তরণের পথ।

যোগাযোগ: azmal_hussain@rediffmail.com

ফারজানা নাজ শম্পা

সহসম্পাদিকা

ফারজানা নাজ শম্পা একজন লেখক, অনুবাদক ও সংবাদ প্রতিনিধি, যিনি বাংলা ভাষার সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি কানাডার মূলধারার সাহিত্যিকদের সম্মতিক্রমে তাঁদের কবিতা, গল্প ও সৃজনশীল রচনাগুলোর ভাবানুবাদ ও অনুবাদে যুক্ত রয়েছেন। তাঁর এই প্রয়াস বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য কানাডার সাহিত্যকে সহজবোধ্য করে তুলছে এবং দুই সংস্কৃতির মধ্যে একটি কৃষ্টিগত সেতুবন্ধন গড়ে তুলছে।
জন্ম ও শিক্ষা
ফারজানার জন্ম চট্টগ্রামে, তবে তাঁর শৈশব, স্কুল ও বিশ্ববিদ্যালয় জীবন কেটেছে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ‘নোরাড ফেলোশিপ’ এর আওতায় নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় থেকে ‘জেন্ডার ও উন্নয়ন’ বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবন
বাংলাদেশে তিনি দৈনিক The Independent পত্রিকায় ফিচার লেখক ও সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জেন্ডার ও উইমেন স্টাডিজ’ বিভাগে নেদারল্যান্ডসের সহায়তাপুষ্ট এবং পরিচালিত একটি প্রকল্পে কর্মরত ছিলেন।
বর্তমানে তিনি দৈনিক প্রথম আলো উত্তর আমেরিকা নিউইয়র্ক ও প্রথম আলোর অনলাইন সংস্করণে কানাডা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া টরন্টো থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদমাধ্যম CBN24-এর সাংবাদিক ও উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন যুক্ত ছিলেন।
লেখালিখি ও প্রকাশনা
নব্বই দশকের শেষ থেকে লেখালিখির সঙ্গে যুক্ত ফারজানা সহজবোধ্য ও সাবলীল ভাষায় লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাঁর প্রকাশিত বই ছয়টি, যার মধ্যে উল্লেখযোগ্য:
• জেন্ডার শব্দকোষ
• কানাডার কবি ব্রুস মায়ার্সের নির্বাচিত অনূদিত কবিতা
• গল্পগুলি নানা রঙের (তিন বাংলার লেখকদের গল্প সংকলন)
• কানাডার কবি জর্জ এলিয়ট ক্লার্কের নির্বাচিত অনূদিত কবিতা
• রাজশাহীর গ্রামীণ নারীদের ক্ষুদ্রঋণ নির্ভর ক্ষমতায়ন এবং জীবনভিত্তিক গবেষণাধর্মী বই (বাংলাদেশ ও জার্মানির ভিডিএম প্রকাশনা থেকে প্রকাশিত)
তাঁর লেখায় উঠে আসে কানাডা ও বাংলাদেশের সাহিত্য, নারীর ক্ষমতায়ন , ইতিহাস, মুক্তিযুদ্ধ, ধর্মের নিরপেক্ষ বিশ্লেষণ, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবনসংগ্রাম এবং প্রবাসী কমিউনিটির উদ্যোগ ও আয়োজন। তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয় প্রথম আলো, ঢাকা প্রকাশ, বার্তা২৪, ডেইলি স্টার বাংলা, যুগান্তর, বাংলা কাগজ, BDGen24, কানাডার পরবাসী ব্লগসহ বিভিন্ন জনপ্রিয় মাধ্যমে।
ভ্রমণ ও ব্যক্তিগত জীবন
ফারজানা ফ্রান্স, গ্রিস, বেলজিয়াম, ভারত, নরওয়ে ও মালয়েশিয়ায় ভ্রমণ করেছেন। বর্তমানে তিনি কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে স্বামী মোহাম্মদ এহসান এবং দুই সন্তান—আবরার হাসনাত এহসান ও রাফি রেহমান এহসানকে নিয়ে বসবাস করছেন।
তাঁর মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রয়াত অধ্যাপক আয়েশা সুলতানা এবং বাবা, ঢাকা মেডিকেল কলেজের রেডিওলোজি বিভাগের প্রয়াত অধ্যাপক ড. মকসুদুর রহমান—দুজনেই দেশগঠন ও মানবকল্যাণে নিবেদিত ছিলেন। তাঁদের জীবনদর্শনই ফারজানার চিন্তা ও সৃষ্টিশীল উদ্যোগের মূল অনুপ্রেরণা।

যোগাযোগ: farzana.fairview@gmail.com

দেবযানী হালদার

সহসম্পাদিকা এবং প্রযুক্তি উপদেষ্টা

দেবযানী হালদার, বীরভূমের লালমাটির সন্তান, 2007 সাল থেকে আন্তর্জাতিক ব্লগিংয়ের মাধ্যমে মাতৃত্ব, গর্ভধারণ এবং শিশু পুষ্টির বিষয়ে সচেতনতা ছড়াচ্ছেন। ভারতের ইতিহাসের প্রতি তাঁর গভীর আকর্ষণ এবং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অকুণ্ঠ ভালোবাসা তাঁর লেখনী ও জীবনের প্রেরণা। পেশায় ওয়েবসাইট ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ হিসেবে তিনি THAS Digital নামে নিজস্ব ডিজিটাল মার্কেটিং এজেন্সি পরিচালনা করেন। দেবযানী দ্বিতীয় বৃত্ত ম্যাগাজিনের ডিজাইনের দায়িত্ব পালন করেছেন, যার জন্য তিনি সম্পাদক মণ্ডলীর কাছে কৃতজ্ঞ। তাঁর কাজ ও আবেগ এক সুতোয় গাঁথা, যা তাঁকে একজন প্রভাবশালী কণ্ঠস্বর করে তুলেছে।

যোগাযোগ: deb55halder@gmail.com

error: Content is protected !!