উড়ে উড়ে ঘুরে ঘুরে
জিললুর রহমান ঢাকা, বাংলাদেশ বিস্ফারিত লাল রঙে ভাসছে আকাশ —কমলা মেঘের ফাঁকে ফাঁকেধোঁয়ার কুণ্ডলী সব গগন ছুঁয়েছে,তার সাথে পাল্লা দিয়ে ওড়েমানুষ —বোকাট্টা ঘুড়ি,ধোঁয়ার স্তম্ভের চারপাশে চলে মুণ্ডুহীন মানুষেরঅশেষ তওয়াফ উড়ে উড়ে ঘুরে ঘুরে—সুফিনৃত্যে নিমগ্ন সামান্যউড়ে উড়ে ঘুরে ঘুরে
