সুমানুষ হয়ে উঠি
গোলাম কিবরিয়া পিনু ঢাকা, বাংলাদেশ নদীর ভেতর নদী হতে চাই,তা না হলে কীসের সখ্য?সমুদ্রের ভেতর সমুদ্র হতে চাই,তা না হলে কীসের মৈত্রী?কীসের বন্ধন?কীসের মিলন? তরঙ্গে তরঙ্গেতরাঙ্গায়িত হতে পারলে–মানিকজোড়!কল্লোলে কল্লোলেকল্লোলিত হতে পারলে–সমপ্রাণ!হিল্লোলে হিল্লোলেহিল্লোলিত হতে পারলে–হরিহর আত্মা!সুমানুষ হয়ে উঠি
