বৃষ্টি হচ্ছে খুব
শাহীন রেজা ঢাকা, বাংলাদেশ মেঘ নেইজুলাই আকাশ জুড়ে তবু বৃষ্টি তবু জল বৃষ্টি ঝরছে আজঢাকা নিউইয়র্ক ব্রাহ্মণবাড়িয়ায়কলকাতা দহগ্রাম-আঙ্গরপোতায়রবী ঠাকুরের শিলং পাহাড়ে বৃষ্টি হচ্ছে টেমস নীলনদ ধলেশ্বরীতেজীবনানন্দের ধানসিঁড়ি নদীটির তীরে ভেসে যাচ্ছে বুক ধুয়ে যাচ্ছে ক্লেদবৃষ্টি হচ্ছে খুব