Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

শারদীয়া সংখ্যা ১৪৩২

গর্ত

অনুপ মণ্ডল

ধান্যকুড়িয়া, উত্তর চব্বিশ পরগণা, ভারত

নিজেকে খুঁজতে খুঁজতেই হঠাৎ আবিষ্কৃত হল
এখন ঝুঁকে পড়ে আমি সেই গর্তের তলদেশ পরখ করি

ক্ষয়ে যাওয়া দুপাটি দাঁত, কাচভাঙা চশমা
ঢলঢলে ছেঁড়া অন্তর্বাস সব আমারই
আমি পরম আদরে গর্তের নাক আঁকি, নাভি আঁকি
বসে বসে গর্তের চোখও ফোটাই; সবই নিটোল
হাত ধরে টেনে তুলি গর্তকে তার গর্ত থেকে

আমাকেও দেখি সে গর্তই ভাবে
আর, এই সুযোগে সেরে নিই দুজনে
পৃথিবী নামক
এই বিশালাকায় গর্ত বিষয়ক সুচিন্তিত আলোচনা

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আরও পড়ুন

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x