Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

শারদীয়া সংখ্যা ১৪৩২

জনা

চৈতালী রায়

হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত

আমি মাহেশ্বরী পুরীর রাজরানী
নীলধ্বজ রায়, তুমি সত্য রাজা বটে স্বামী আমার।

শত্রু সঙ্গে কোন পৌরুষহীনতায়
তুমি করেছ সন্ধি হে রাজন?
পুত্র শোকে পাথর হও নি তুমি,
পাথর হয়েছে কি বিবেক তোমার!
শিলা আর পাবে কি নতুন পরিচয়?
বিলাপের মতো শোনায় আমার তেজের স্ফূরণ।

কোন মূঢ়তায় রাজধর্ম দিয়ে বিসর্জন,
অহংকারী আত্মদম্ভী অর্জুনেরে ডাকি
করেছো সন্ধি নব ও চতুরের সাথে!

ধিক ধিক পৌরুষ তোমার, ঘৃণার অতলে তুমি যাও আজ নামি…

নারী বলে ভেবো না আমায়–মানবো সকল শর্ত আজ,

পুত্র হারা মা আমি আর নেই কোন পরিচয়,
তোমার ছায়ায় দেখি কৃতঘ্নের কায়।

প্রবীর আমার পুত্র, তাই বুঝি তার
জীবন সার্থক হলো, বীরত্বের পরিচয়ে শেষে

ঘৃণাতেও যোগসূত্র থাকে যদি আর,
তোমার আমার মাঝে তারও আর থাকবে না লেশ,
এ জীবন মৃত্যুতে করে যাব শেষ।

কাপুরুষ-পত্নী পরিচয়?
সে তো পাপ নারী জনমের।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আরও পড়ুন

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x