Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

শারদীয়া সংখ্যা ১৪৩২

নব বৃন্দাবনে

সুশোভন দাশগুপ্ত

কলকাতা, পশ্চিমবঙ্গ

শব্দ যা বাঁধে আর শব্দে যা বেঁধে,
খানিকটা শ্যামল তনু বাকিটুকু রাধে।

এইসব গুহ্য কথা জানতোনা কেউ,
ছিঁটেফোটা অনুগ্রহে, পরাক্রমী ফেউ।
বৃন্দাবনে নন্দ ঘোষ বুদ্ধিজীবী ব্যাটা
গোলেমালে ধুয়ো ধরে, কতিপয় ঠ্যাঁটা।

ইতিমধ্যে ঘটিয়াছে ঘটনা ভীষণ,
চতুর্দিকে ছিছিক্কার, গৃহে অরন্ধন।

ফাটিয়াছে ঢোল, আর পড়িয়াছে ধরা
চৌর্যবৃত্তি কিছু, আর জানিয়াছে পাড়া।

দ্রুত তাই বদ্ধগৃহে মন্ত্রণা জমেছে,
পারঙ্গম ওস্তাদেরা সকলে জুটেছে,
কিভাবে উল্টাইতে হবে সত্য সমুদয়,
কিভাবে পোড়াতে হবে প্রমাণ নিশ্চয়।

বৃন্দাবনে হইচই ঘোর অমঙ্গল,
কুচক্রী কংসের খেলা বড় কোলাহল।

কিছু ব্রজবাসী, যারা বুদ্ধ্যংক-ভারে
বোধ বুদ্ধি হারায়েছে, দেখিতে না পারে।
চারিদিকে ভূমিক্ষয় দানবের ত্রাস,
কর্মহারা গণ জন ফেলে নাভিশ্বাস।

সাবধানে সাধারণ ধৈর্য ধরে থাকো,
প্রকৃতির প্রতিশোধে বিশ্বাস রাখো।

হুতোম পেঁচার দল ঝিমাইছে দাঁড়ে,
‘জেগে আছি’ হুলু দেয়, প্রহরে প্রহরে।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আরও পড়ুন

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x