Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

শারদীয়া সংখ্যা ১৪৩২

বইপাড়া বরাবর

হারাধন চৌধুরী

কলকাতা, পশ্চিমবঙ্গ

দু’জন লোকের সঙ্গে দেখা সেদিন।

বনের প্রসববেদনা পেরোলেই যে জায়গাটা ধূসর
সেখানকার ঊষরতা দূর করবার বাসনায় একত্রে তারা
নিয়েছে বৃক্ষরোপণব্রত।

একজন জলসিঞ্চন করে চলেছে পাঠকের চারাগাছের গোড়ায়,
ডগায় অপরজন।

যদিও দু’জনের সন্তানদুটি ভিন্ন ভিন্ন।

একটিগাছ তারাদের দেশ দেখতে পাচ্ছে দিনমানেই স্পষ্ট।
স্বপ্নের দেশ পেরিয়ে অন্যগাছটি হেঁটে চলেছে
ট্রাম লাইনের ইতিহাস ছুঁয়ে কলেজ স্ট্রিট বইপাড়া বরাবর…

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আরও পড়ুন

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x