Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

শারদীয়া সংখ্যা ১৪৩২

বিমানপুত্র

রেজাউদ্দিন স্টালিন

ধানমণ্ডি, ঢাকা, বাংলাদেশ

আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোলাগে
ঐ অনন্ত মেঘপুঞ্জের ভরাট নিতম্বদেশ
আর নক্ষত্রের থোকা থোকা স্তন
খুব কাছ থেকে দেখতে চাই
চাঁদ আর সূর্য

মাতৃভূমির ওপর দিয়ে উড়তে চাই
নি:শব্দ বিমান
জলাশয়ের কাজল চোখ
বৃক্ষদেবীর ছেলেমেয়ে পাতাদের
কিচির মিচির শুনতে শুনতে
সব বিস্ময়ের উপর দিয়ে
উড়ে যেতে চাই
চঞ্চল চড়ুই যেভাবে ওড়ে এবং ঈগল অনেক উঁচু থেকে দ্যাখে নদীমেখলা গিরিখাদ

দেখবো সূর্যের অট্টহাসি রোদ্দুরের ভয়ে লুকিয়ে থাকা শিশির
জলদূষণে মৃত মাছেদের জন্য পালন করবো নিরবতা
ধূলিঝড়ের ভয়ে স্তব্ধ হবে না ডানা
স্বাগত জানাবো বসন্ত ও বৈশাখ

কৈশোরে অঙ্কুরিত ডানা নিয়ে বহুবার লাফিয়ে পড়েছি উঁচু থেকে জর্জরিত হয়েছি রক্তাক্ত
রবার্ট ভ্রাতৃদ্বয় বানিয়েছিলো বিমান
আর আমি নিজেই হতে চেয়েছি বিমান – মহাকাশযান
উড়তে না জানলে দেখা যায় না দেশ কিংবা পৃথিবী
উড়তে না শিখলে মানুষকে ভালোবাসা যায় না

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Azmal Hussain
Azmal Hussain
7 months ago

দারুণ

আরও পড়ুন

error: Content is protected !!
1
0
Would love your thoughts, please comment.x
()
x