Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

শারদীয়া সংখ্যা ১৪৩২

শুম্ভ নিশুম্ভ

জয়ন্তকুমার সাহা

কলকাতা, পশ্চিমবঙ্গ

এদিকে ন্যাপা
ওদিকে ট্যাঁপা
দুদিকে খ্যাপা হরির লুট,

এদিকে পাজি
ওদিকে কাজি
দুদিকে বাজি দেদার ঝুট …

এদিকে ভাঁড়
ওদিকে ষাঁড়
দুদিকে তার গুঁতোয় কিল,

এদিকে দ্বেষ
ওদিকে মেষ
দুদিকে বেশ জুতোয় মিল …

এদিকে কালা
ওদিকে জ্বালা
দুদিকে থালা বাজায় লোক,

এদিকে ঠ্যাঁটা
ওদিকে জ্যাঠা
দুদিকে ল্যাঠা খাজায় চোখ …

এদিকে খল
ওদিকে ছল
দুদিকে ফল গলায় ফাঁস,

এদিকে নুলো
ওদিকে হুলো
দুদিকে চুলো জ্বলায় শ্বাস …

এদিকে ঘেপো
ওদিকে ডেঁপো
দুদিকে নেপো মারছে দই,

এদিকে বেনে
ওদিকে শ্যেনে
দুদিকে টেনে বাড়ছে ওই …

এদিকে ফেক
ওদিকে ভেক
দুদিকে কেক চটকে ভোজ,

এদিকে ঝাড়
ওদিকে মার
দুদিকে ঘাড় মটকে রোজ …

এদিকে ঠুঁটো
ওদিকে খুঁটো
দুদিকে দুটো দাপের বল,

এদিকে গুজু
ওদিকে জুজু
দুদিকে রুজু পাপের ফল …

এদিকে এঁড়ে
ওদিকে তেড়ে
দুদিকে বেড়ে মারছে দাও,

এদিকে ন্যাড়া
ওদিকে ট্যারা
দুদিকে ঢ্যাঁড়া বাজছে তাও …

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
হাসান মাহমুদ
হাসান মাহমুদ
7 months ago

Nice! চমৎকার কবিতা!

আরও পড়ুন

error: Content is protected !!
1
0
Would love your thoughts, please comment.x
()
x