প্রসূন ভৌমিক
কলকাতা, পশ্চিমবঙ্গ
পূজার আয়োজন চলেছে, তেজস্ক্রিয় ধূপ জ্বলেছে
ঘন্টা বাজে, শঙ্খধ্বনি হচ্ছে নির্ভুল
শুদ্ধ বস্ত্রে পৈতেধারী শাস্ত্রমতে মন্ত্র পড়েন
বেদীর পাশে বক্ররেখা বল্মিক ত্রিশুল
ধূপ যে পুড়ে ভস্ম হল, সাধন তাতে পূর্ণ হল কি?
ধোঁয়ায় ধোঁয়ায় নিত্যকর্ম, প্রসাদ আর ফুল…
সুপ্ত ইচ্ছে ও প্রার্থনায় সুগন্ধের ওই ঝুল জমেছে
ঘরের কোণে স্থবির মনে মনোস্কামের ঝুল!
সিম্বলিক লেখা। ভালো লাগলো।