Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

শারদীয়া সংখ্যা ১৪৩২

ছন্দপতন

জেবুন্নেছা মুনিয়া

ঢাকা, বাংলাদেশ

জলের তলে আগুন ছিল
জলের কিছু ভুল ছিলো,
সেই ভুলেরই মাশুল দিতে
পুরো নদীই ফুলছিলো।
বানের জলে ভাসলো দু’কূল
কূলের কিসের ভুল ছিলো?
কুল ছাড়া সব অকুল অবোধ
আপন দোষ খুঁজছিলো।

জীবন যখন জটিল হলো
কোমল তবু দিল ছিল,
বাইরে যখন দারুন ফাগুন
বুকের মধ্যে হিম ছিল।
তুমি যখন চাইলে আমায়
চাওয়ার মাঝেই ভুল ছিল,
এক জীবনের সময়গুলো
আকাল দিনে দুলছিলো।

যাবোই যখন তবুও কেন
মনের মাঝে হূল ছিল?
ভালবাসার নামে ওসব
মিথ্যে কথার ফুল ছিল।
আমিও এক অবুঝ মানুষ
ভুলে যাবার ধুম ছিলো
কেউ বলেনি একটা জীবন
পুরোপুরিই ভুল ছিল।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আরও পড়ুন

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x