আমিনুল ইসলাম
মগবাজার, বাংলাদেশ
সূর্য ডুবে যায় স্ট্যাচু অব লিবার্টির
পায়ের তলায়
আটলান্টিকের জলে,
হয়তো-বা উঠবে আবার
হয়তো-বা উঠবে না;
নিকট হয়ে আসে ধোঁয়া ও ছায়া
আলোর সভায় হতভম্ব চাঁদ,
মৃত্তিকার প্রদীপেরা খুঁজে ফেরে
এশিয়ার ডাস্টবিনে
ফেলে দেওয়া সলতের অবশেষ…