পার্থপ্রতিম রায়
কলকাতা, ভারত
কলকাতার বাসিন্দা পার্থপ্রতিম রায় দীর্ঘদিন যাবত শিল্পকলা ও লেখালেখির সঙ্গে যুক্ত। কিছুদিন সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমেও যুক্ত ছিলেন। যুগ্মভাবে সম্পাদনা করেছেন বই ও পত্রিকা। শিল্পী ও ডিজাইনার হিসেবে ভারত সরকারের সংস্কৃতি বিভাগের সঙ্গে কাজ করেছেন ও পুরস্কৃত হয়েছেন একাধিক বার। কলকাতার দুর্গাপুজোর থীমের কাজও করেছেন। পেয়েছেন বহু পুরস্কার। বর্তমানে ভিরাসত আর্ট পাবলিকেশনের মূখ্য সঞ্চালক হিসাবে দায়িত্বপ্রাপ্ত।
এই ছবিটি কাগজের ওপরে জলরঙ’এ আঁকা — যুদ্ধ, বর্বরতা, অবিচার, অত্যাচার ও অসহায় মানুষের হাহাকারের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ।
ছবির নাম — From Auschwitz to Nusairat through Chuknagar.