Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

শারদীয়া সংখ্যা ১৪৩২

অপূর্ণ স্তবক দিন

সেখ রমজান

কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গ, ভারত

অপূর্ণ স্তবক দিন, নিভু নিভু শিখা
স্বপন-বিভোর-গ্রন্থি, শিথিল কবরী
বিবশ নদীর প্রান্তে ধ্বস্ত বিভাজিকা
কত কত শতাব্দীর প্রত্ন বিভাবরী।

সেই কুঞ্জ পল্লবের নিবিড় আলাপ
বিদীর্ণ নির্বীজ ভূমি, কাহিনি বৃহৎ
ইতস্তত ভগ্নদৃশ্যে নিষ্করুণ তাপ
গলে যায় মর্মজলে নিষাদ ধৈবত।

বহুদূর পদধ্বনি সীমাহীন রেখা
গমকের রেশটুকু স্মৃতিপটে লেখা।
অন্তশীল প্রবহনে ভাসে যে অক্ষর
সেই শব্দব্রহ্ম খুঁজি অতল পাতালে।
পাতালে আগুন বৃষ্টি, ঘর কোথা ঘর
কালের তরণী ডোবে ধ্বনির আড়ালে।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আরও পড়ুন

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x