Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

শারদীয়া সংখ্যা ১৪৩২

আমার রবিঠাকুর

মহুয়া মীল

হুগলি, পশ্চিমবঙ্গ

মেঘলা দিনে আলের ধারে একা
দিগন্তে লীন শব্দহীন ধরা,
মনে, সে কোন কাজলনয়না কৃষ্ণকলি কথা।

জনবিরল দুপুর রোদে নজরে ডাকহরকরা
হন্যে আমি, খুঁজি রাজার চিঠি,
হারিয়ে গেছে সুধা, অমল, দইওয়ালা।

অস্তরবির রশ্মি আভায়, আমার পিছুডাক শ্রীমতী
অলস বাতায়ন, বিষন্ন গোধূলি
শুনি কুমারী শুক্লার সাবধানবাণী, একাকিনী।

একঘেয়ে বৃষ্টিতে শার্সিতে বৃহন্নলা
রুদ্ধগতি বিরক্ত আমি, দেখি,
মহানগরের পথে ছাতা নয়, গান্ডীব কাঁধে অর্জুন চলেছে।

পাঁজরভাঙা রাতে,
শুক্লা একাদশীর চাঁদ আমারই সাথে জাগে।
আমায় পেছনে রেখে
পৃথিবীর সীমা পেরোয় একমাত্র অনুজ চাঁদের আলোয় ভেসে।

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ajoy Kumar Roy
Ajoy Kumar Roy
7 months ago

খুব ভালো লাগলো লেখাটি।

আরও পড়ুন

error: Content is protected !!
1
0
Would love your thoughts, please comment.x
()
x