মোস্তফা হাবিব
বারাসাত, উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ
_____
বিকেলের আলো কুয়াশায় মিশে
তোমার মুখে এসে পড়লে
এখনও ঢেউ ওঠে নিরন্তর!
এ দেখা সে দেখা নয়,
তবু স্মৃতি…
না বলা অনুভূতি বয়ে নিয়ে যায় জন্মান্তরে।
এখনও কালীদহে চাঁদ জেগে থাকে
এখনও হেমন্তে কুয়াশার গন্ধ,
এখনও স্নানের পরে খোলা চুল…
এখনও নতুন অপেক্ষায় বেঁচে থাকে ভালবাসা।
এসব নিতান্ত কথার কথা হলে
তোমার ভাবনায় এত শব্দ একসাথে এসে জুটত?
_____