পুষ্পিতা সেন
চট্টগ্রাম, বাংলাদেশ
নিশাচর মনে সঙ্গী করে রাত
উন্মুখ হয়ে খুঁজছি যারই মুখ
অমাবস্যার বিরুদ্ধতায় হয়নি দেখাটুক।
নেমে আসে শুক প্রাত।
দিনের আলোয় দেখতে চেয়ে সূর্যে রাখি চোখ
কালো মেঘ এসে ঢেলে দেয় ঝড় জল
পাইনি দেখা আর।
কাটল বেলা, প্রহর গোনাই সার।
আরেক জন্মে দেখবো বলে
রাখছি তুলে সাধ
আনছি ডেকে নৌকো নদীর কূলে
ভাঙছি সময় বাঁধ।
ইচ্ছে, সে মুখ দেখতে পাবার
একবার নয়, শত সহস্রবার
চির আপন সে যে আপনার
তাঁকে দেখার স্বপ্ন বুনে করছি জীবন পার।