Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

শারদীয়া সংখ্যা ১৪৩২

চিহ্ন

ফারুক আজম

নিউজার্সি, যুক্তরাষ্ট্র

Was it a vision, or a waking dream?
Fled is that music—Do I wake or sleep?

— John Keats

পাঞ্জাবির গায়ে চিহ্ন কিছু আছে লিপস্টিকের
জামার বোতাম ঘিরেই রয়েছে অশিষ্ট চুল
মাতাল সুবাস পাক খেয়ে ওঠা দুর্বৃত্ত হাওয়ায়
কিছু কিছু স্মৃতি স্বপ্ন বলে ভ্রম হয়, কেন?

আনন্দ বাড়ল স্মৃতি রোমন্থন বারে বার
সেই দৃশ্য ফিরে আসে যেন এক গাঙচিল
প্রতিধ্বনি হয় প্রতিহত কোন এক সোনালি স্বপ্ন
সাবওয়ে গম গম,পলাতকা এক মুখের ঝলক;
রাত্রি ঢুলু ঢুলু, রাত্রি তখন একা, রাত্রি তখন গভীর
এক ফালি চাঁদ চায়ের কাপেই কাঁপছে থর থর।

কাল? নাকি অন্য কোন রাতে? সেদিন না অন্য কোন?
ফায়ার প্লেসের গনগনে সেই আগুন কম্প্রমান শিখা
মুখের এক পাশ, ঈষৎ বাঁকানো ঘাড়, তির্যক দৃষ্টি
জানালার ওপারে মেঘের প্রতিবাদী গম্ভীর মিছিল
জ্বরতপ্ত উন্মাদ মুহূর্ত সে কি সত্য? সে কি বিভ্রম?

চিহ্ন কিছু রাখ গ্রীবার কাছে বুকের মাঝে, বেপরোয়া ঘ্রাণে
চিহ্ন কিছু দিয়ে যাও, যাতে মনে না হয় সবটাই স্বপ্ন ছিল।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আরও পড়ুন

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x