সারা ফেরদৌস
ঢাকা, বাংলাদেশ
এখন আমায় মনেও পড়ে না তোমার, শীতের মৌসুমে, যখন তুমি এলে গায়ে উষ্ণ শাল জড়িয়ে, ঘাসের বুকে শুভ্র শিশিরে হেঁটে বেড়াতাম—মাথায় উলেন লাল টুপি পরে।
তুমি বলতে, তোর চোখে রাত্রি জাগরণের কালো ছায়া। সত্যিই তাই! সন্ধ্যা পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোরের আলো ফুটত। কম্বলের নিচে গুটিসুটি মেরে ঘুমোতে যেতাম। ঘুম আমাদের আঁকড়ে ধরত — মায়ের আদরের মতো নরম ও অনাগত।
এই বর্ষায় তুমি এলে! আমার কালো জুতো কাদায় বাদামী; বৃষ্টির জল ছাতা পেরিয়ে ক্রমশ চোখের তারায়, কিন্তু তোমার শুভ্র গাড়িতে আমার জায়গা নেই—সেখানে তখন অন্য মুখ, অন্য ছায়া!