মুজিব ইরম
লণ্ডন, ইংল্যাণ্ড
আমাকে নিচ্ছে না কেউ খোঁজ
তুমিও তেমনি
মধুমাস এসে গেছে বিষণ্ণ মধুর…
বলেছি তো
তোমার নিকটে আমি ফিরে যাবো একদিন
আম পাকা দিনে…
এই বার
হয়তো বা মধুমাস কেটে যাবে
যথারীতি
দিয়ে যাবে ফল পাকা খণ্ডিত জখম…
অবশ্য ফিরবো আমি
হয়তো তখন
ফুটিবেন জারুল কদম
হয়তো বাদলা নামিবেন, কুয়াশা ঝরিবেন….
হয়তো বা
মধুমাসে
ফুলমাসে
শীতে রোদে বাদলা বেলায়
ফিরিবো, ডাকিবো আমি গানে গানে
জুগালি বানিও তুমি তোমার বাগানে…
‘ফিরিবো, ডাকিবো আমি গানে গানে
যুগালি বানিও তুমি তোমার বাগানে…’ – অপূর্ব, অনন্য…
‘ফিরিবো, ডাকিবো আমি গানে গানে
জুগালি বানিও তুমি তোমার বাগানে…’ – অপূর্ব, অনন্য…