শুভঙ্কর মুখোপাধ্যায়
ন্যাশভিল, টেনেসী, যুক্তরাষ্ট্র
বাড়ি শুধুই বদলে যায়
নতুন বাড়ি আসে
নতুন পাড়া, পড়শি নতুন
নতুন চারিপাশে।
বাড়ির সাথে বদলে যায়
ঘরেবাইরের সাজ
নতুন ঘরে গৃহপ্রবেশ
নতুন গোছগাছ।
পুরনো বাড়ি অতীত যদি
নতুন বর্তমান
বাকিটুক ভাবীকালের
নতুন অবস্থান।
জীবন হলো জলসেচ আর
আবাদ পতিত জমি
বাড়ির নাম মানবজমিন
নিখুঁত অ্যানাটমি!