আহমদ সারওয়ার
ঢাকা, বাংলাদেশ
ধরে রাখো, থেকো দৃঢ়,
যখন রাত হয় দীর্ঘ নিদ্রাহীন,
আর হৃদয় ক্লান্ত হয়
নীরব ভীষণ ঝড়ে—
সহনশীলতায় খোঁজো সহায়,
সময়কেই করো পথপ্রদর্শক,
যেমন নদী ঘষে মসৃণ করে
পাথরের রুক্ষ মুখ,
আর প্রবল দুঃখের বুকে
যেমন দুঃখসহা প্রলেপ।
প্রার্থনায় খোঁজো আশ্রয়,
একটি নিরব অস্ফুট মিনতি,
অন্ধকারে আলোর মতন
মুক্ত আত্মার প্রতি।
ধরে রাখো, থেকো দৃঢ়,
কেটে যাবেই—
যেমন আঁধার মিলিয়ে যায়
ভোরের প্রথম আলোয়।