Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

শারদীয়া সংখ্যা ১৪৩২

কাছাকাছি

সুব্রতা ঘোষ রায়, রাজার হাট । কলকাতা

বুঝিনি তুমি ছিলে আমারই কাছাকাছি,
খুঁজেছি কত রাত দিন ধরে…
খুঁজেছি পথে পথে, অচেনা প্রান্তরে,
অজানা নগরে ও বন্দরে।

নৌকো ছিঁড়ে কাছি, হলুদ নদী-জল
উজিয়ে চলে নামহীন দেশে –
ভেবেছি হয়তো বা তোমার দেখা পাব,
সেখানে অস্থির দিনশেষে!

ক্লান্ত রাত নামে, তবু কি চলা থামে?
আকাশ যদি কারো সন্ধানে…
কখনো চিঠি লেখে যদি বা নীল খামে,
সে চিঠি লেখা হবে কার নামে?

এমনি করে কত দিন যে চলে যায়…
রাতের পাখি ফেরে ডানা মেলে
আমিও ফিরে দেখি আমারই উঠোনেই
দাঁড়িয়ে আছ তুমি সব ফেলে…

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Azmal Hussain
Azmal Hussain
7 months ago

অপূর্ব… অনন্য

আরও পড়ুন

error: Content is protected !!
1
0
Would love your thoughts, please comment.x
()
x