রানু ফেরদৌস
নিউ ইয়র্ক, আমেরিকা
আমাকে তোমরা কেমন মানুষ ভাব
তা আমি ঠিক জানি না, যেমনই ভাব তাতে আমার কী আসে যায়?
যেহেতু আমি জানি আমি কি রকম মানুষ! আমি থাকি আমার মত
আমার প্রাণপ্রিয় মানুষজন
ও এই বিচিত্র পৃথিবীকে নিয়ে।
চারদিকে কত শত সমস্যা সংকট
কখনও কোন কিছুই যেন আমাকে স্পর্শ
করে না, আবার কখনও ভেবে ভেবে
দু চোখের পাতা এক হয় না!
এদিকে আমার না পারার লিষ্টও
অনেক অনেক বড়।
এই যেমন —
আমি কাউকে দুঃখ দিতে পারিনা
আবার অকারণে কেউ দু:খ দিলেও
কোন ভাবেই তার কোন প্রতিবাদ করতে পারিনা, এমনকি
আমি অনেক রেগে গেলেও কাউকে
একটা থাপ্পর পর্যন্ত মারতে পারিনা,
যদিও বা ইচ্ছে হয় মাঝে মাঝে!
তবে ইচ্ছেটা কখনও কার্য্যত
ফলপ্রসূ হয় না।
আবার যেমন —
কারো কোন ক্ষতি কোনদিন করি না
এমনকি সেকথা কোনদিন মনেও আসেনা।
কারো ভাল ছাড়া অন্য কিছুই ভাবিনা ।
যেমন —
আমি কাউকে হুটহাট পছন্দ করে
বন্ধু লিষ্টে যোগ করতে পারি না
অনেক ভেবেচিন্তে কাজ করার ফলে
পছন্দের তালিকা আমার কখনও বাড়ে না!
এতে আমার যে খুব দুঃখ আছে তাও নয়!
থাকি আমার মত আমাকে নিয়েই
ভালবাসি এই পৃথিবী,
তার যাবতীয় সকল কিছু –
আকাশ-বাতাস, সমুদ্র-নদী,
প্রজাপতি, ফুল, পাখি কত কী!
সুন্দর-অসুন্দর, ভাল-মন্দ ,
চারদিকের সবকিছুকে
সহনশীলতার সঙ্গে মেনে নিয়েই
আমি থাকি আমার মতই।
Personal thoughts given the shape of verse – a good attempt