Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

শারদীয়া সংখ্যা ১৪৩২

অর্ঘ‍্যকুসুম

প্রবীর ঘোষ রায়

তুমি চাও তাই ফিরে আসি
নইলে আমার কোনও পিছুটান নেই
কিছু গান বারবার শুনতে ইচ্ছে হয়
তার মানে এই নয়
আমি দীন ভিখিরির মতো
কুঞ্জবনে রয়ে যাব অপেক্ষানিরত
কবে সুরে বাঁধা হবে তার, কখন সময় হবে
জ‍্যোৎস্নায় পরি নেমে আসবে আবার
নদীজলে উপলে শৈবালে সবুজ পাতায় ঘাসে
ডাক আসে ডাক আসে ডাক আসে
আমি তাই ফিরে আসি, তুমি চাও তাই
যাত্রা স্থগিত রেখে ফিরে আসি
তুমি চাও বলে খুলে রাখা বল্কল পরে নিই ফের
আকাশে ছড়াই ডালপালা, পাতা আসে, কুঁড়ি
মাটির আঁচলে আমি ঝরে পড়ি অর্ঘ‍্য-কুসুম

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Azmal Hussain
Azmal Hussain
7 months ago

খুবই ভাল লেখা! মন ছোঁয়া

আরও পড়ুন

error: Content is protected !!
1
0
Would love your thoughts, please comment.x
()
x